শেরপুরে পিস্তলসহ এক ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে বিদেশি পিস্তলসহ মো. আতাউর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গতকাল রোববার জেলা শহরের নয়আনী বাজার এলাকার ভবানী গেস্টহাউস নামের এক হোটেলে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক আতাউর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা গ্রামের শাহজাহান আলীর ছেলে। আটকের পর আতাউরকে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, অস্ত্র বিক্রির উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ব্যক্তি শেরপুরের ওই আবাসিক হোটেলে অবস্থান করছেন—এই খবরের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বেলা আড়াইটার দিকে গেস্টহাউসে অভিযান চালান। এ সময় সেখানকার একটি কক্ষ থেকে আতাউরকে আটক করা হয়। তাঁর ব্যাগ তল্লাশি করে একটি পিস্তল, পাঁচটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতাউর অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।