শেরপুরে পূজামণ্ডপে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বানিয়া গোন্দইল পূজামণ্ডপে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পূজা পরিচালনা নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ হোসেন এই আদেশ জারি করেন। মণ্ডপ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, পূজামণ্ডপ এলাকায় আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ কারণে ওই গ্রামের কোনো পক্ষই পূজার আয়োজন করতে পারবে না।স্থানীয় বাবলু সরকার বলেন, কালীপূজার মণ্ডপটি তাঁদের পারিবারিক মন্দির। এই মন্দিরে স্থানীয় সুদেব সরকারসহ কতিপয় লোক তিন বছর ধরে কালীপূজার আয়োজনের চেষ্টা চালিয়ে আসছেন। এবারও একই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় গত সোমবার তাঁরা প্রশাসনের আশ্রয় নেন।সুদেব সরকার দাবি করেন, মণ্ডপটি বাবলু সরকারের পারিবারিক মন্দির নয়। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। মোহামঞ্চদ হোসেন বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিরসনের চেষ্টা চালান। কিন্তু উভয় পক্ষই নিজ নিজ সিদ্ধান্তে অনড় থাকায় সেখানে ১৪৪ ধারা জারি করতে হয়েছে।