শেরপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনা মূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার নকলা উপজেলা পরিষদ চত্বরে ১৬ দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের নিয়ন্ত্রণাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, শেরপুর কার্যালয় এই আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম আজাদ। এতে বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট মো. জামালুল করিম ও কাজী মুশফিকুর রহমান, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমান প্রমুখ।