শেরপুরে প্রিসাইডিং কর্মকর্তা ও প্রার্থীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক লেনদেনের অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের এক প্রিসাইডিং কর্মকর্তাকে সাত দিনের ও এক সদস্য পদপ্রার্থীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার লয়খা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল বারেক ও সদস্য পদপ্রার্থী সাইফউদ্দিন দোলন। বারেক ঝিনাইগাতী কৃষি ব্যাংকের একজন কর্মকর্তা।
গতকাল শনিবার ভোরে ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোহাম্মদ সেলিম রেজা এ দণ্ড প্রদান করেন। এ ঘটনার পরপরই ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে পরিবর্তন করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা ইউপির সদস্য পদপ্রার্থী সাইফউদ্দিনকে কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়ী করে দেওয়ার উদ্দেশ্যে আর্থিক সুবিধা নিতে গতকাল ভোরে প্রিসাইডিং কর্মকর্তা আবদুল বারেক তাঁর (সাইফউদ্দিন) লয়খা গ্রামের বাড়িতে যান। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে সাইফউদ্দিনের বাড়িতে আবদুল বারেককে আটক করে ইউএনও সেলিম রেজাকে খবর দেন।