প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বই হোক শ্রেষ্ঠ উপহার’ স্লোগানে বগুড়ার শেরপুরে শুরু হয়েছে সাত দিনব্যাপী বইমেলা। উপজেলা পরিষদের আমবাগান চত্বরে উপজেলা প্রেসক্লাব এই মেলার আয়োজন করেছে। গত বুধবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন ইউএনও এ কে এম সরোয়ার জাহান। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর থানার ওসি খান মো. এরফান, উপজেলার মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক প্রমুখ বক্তব্য দেন।