শেরপুরে বজ্রপাতে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নকলায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, দেলোয়ারা বেগম (৩৮) ও বিলকিস আক্তার (১১)। তাঁরা পরিচয়ে চাচি-ভাতিজী।
তাঁদের বাড়ি উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামাকৈয়াকুড়ি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা তিনটার দিকে পাঠাকাটা এলাকায় বৃষ্টি শুরু হয়। এ সময় তাঁরা বাড়ির পাশের মাঠে গরু আনতে যান। হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হন তাঁরা। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।