শেরপুরে বাগানের ফলদ গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন বাগানের ফলদ গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা। প্রায় এক বছর ধরে রাতের আঁধারে দুর্বৃত্তরা বিভিন্ন প্রজাতির ফলের গাছ কেটে ফেলছে।উপজেলার গাইদহ ইউনিয়নের মহিপুর গ্রামের বাগানমালিক মোয়াজ্জেম হোসেন জানান, দুর্বৃত্তদের কারণে অধিকাংশ কৃষক গাছের ফল মৌসুমের শুরুতেই বিক্রি করে দেন। ফলে কৃষকেরা উৎপাদিত ফলের ন্যায্যমূল্য পান না। ফুলবাড়ী গ্রামের কুলবরই বাগানের মালিক কৃষক আবদুস সালাম জানান, দুর্বৃত্তদের হানায় বাগান ক্ষতিগ্রস্ত হলেও ঝামেলা এড়াতে অনেকই পুলিশের কাছে অভিযোগ দেন না।খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের জুনে দুর্বৃত্তরা উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ী গ্রামে মোস্তাক আহমেঞ্চদের বাগানের ১০টি লিচুগাছ কেটে ফেলে। পরের মাসে একই গ্রামের আবদুল গফুরের বাগানের ১৫টি ও গত মঙ্গলবার রাতে আরও ১২টি লিচুগাছ কেটে ফেলেছে। বছর খানেক আগে উপজেলার গাইদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ২০টি লিচুগাছ কেটেছে দুর্বৃত্তরা।ক্ষতিগ্রস্ত বাগানমালিক আবদুল গফুর জানান, স্থানীয়ভাবে তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই। তবু রাতে দুর্বৃত্তরা দুই দফায় তাঁর বাগানের ২৭টি লিচুগাছ কেটে ফেলেছে। তিনি এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। বাগানমালিক মোস্তাক আহমেঞ্চদ জানান, এভাবে গাছ কেটে ফেলা অব্যাহত থাকলে বাগান করা সম্ভব হবে না।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আবদুর রহিম জানান, উপজেলায় উৎপাদিত মৌসুমি ফল স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বগুড়া, নাটোরসহ ঢাকায় বিক্রি হয়ে থাকে। দুর্বৃত্তদের গাছ কাটার ধারা অব্যাহত থাকলে উপজেলার কৃষকেরা ফলের বাগান করার প্রতি আগ্রহ হারাবেন।শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ফল-বাগানের গাছ কাটার বিষয়ে থানায় অভিযোগ কম আসে। তবে আবদুল গফুরের বাগানে উন্নত জাতের লিচুগাছ কেটে ফেলার ঘটনার সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৩১৪ হেক্টর জমিতে প্রায় ২৫০ উন্নত জাতের আম, লিচু, পেয়ারা ও কুলবরই বাগান রয়েছে। এ থেকে প্রতিবছর প্রায় সাত হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের উন্নত জাতের ফল উৎপাদন হয়।