শেরপুরে বাগানের ৫০০ গাছ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহের তালপট্টি এলাকায় একটি বাগানের ৫০০টি আম ও লেবুগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত রোববার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।বাগানের পাহারাদার আবদুস সালাম জানান, শুক্রবার ভোরে দুর্বৃত্তরা বাগানের ৫০০টি আম ও লেবুগাছের গোড়া কেটে চলে যায়। বাগানের ব্যবস্থাপক আবুল কাশেম জানান, উপজেলার গাড়িদহের তালপট্টি এলাকায় প্রায় ২০ বিঘা জমিতে এক বছর আগে এ বাগান গড়ে তোলেন খান মো. মুহিব্বুল বারী।শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।