শেরপুরে বাসচাপায় এক নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম জাহিনুর বেগম (৪২)। তিনি বরগুনা জেলার বেতাগী থানার দেশান্তরকাটি গ্রামের শাহ আলী মুন্সির স্ত্রী। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া দুইটায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই নারী মহাসড়কটি পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী শঠিবাড়ী এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। এ সময় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত চলে যায়।