শেরপুরে বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা বিএনপির সাধারণ সভা গতকাল শনিবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে হয়েছে। সভায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূর হত্যাকাণ্ডের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়।শেরপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ছাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও শেরপুর-২ আসনের সাবেক সাংসদ মো. জাহেদ আলী চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মো. মাহমুদুল হক, বিএনপির নেতা আবদুর রাজ্জাক আশীষ, ফজলুল হক বাদশা ও সিরাজুল ইসলাম।সভা শেষে সেখানে সংবাদ সম্মেলনে মো. মাহমুদুল হক জানান, সভায় বর্তমান ফ্যাসিবাদী সরকারের দেশবিরোধী চুক্তি, হত্যা, জেল-জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা-হামলাসহ সব ধরনের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতির জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।