শেরপুরে বিএনপির ১৯ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৯ নেতা-কর্মীকে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে। বিএনপির কার্যালয় থেকে পেট্রলবোমা, তারকাঁটা ও লাঠি উদ্ধারের মামলায় আদালত এ আদেশ দেন।
নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর প্রতিবাদে ও তাঁদের মুক্তির দাবিতে গতকাল বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন।
কারাগারে পাঠানো নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন থানা বিএনপির সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুদ্দৌলা, থানা ছাত্রদলের সভা
১৯ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ও তাঁদের দ্রুত মুক্তির দাবিতে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।