শেরপুরে বিকাশ এজেন্টদের ধর্মঘট দুর্ভোগে গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে মুঠোফোনে ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের এজেন্টদের ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন গ্রাহকেরা। বিকাশের ‘হেল্পলাইন ১৬২৪৭’ থেকে কল করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করার প্রতিবাদে গত শুক্রবার থেকে স্থানীয় এজেন্টরা ধর্মঘট শুরু করেন।
শেরপুর পৌর শহরের বারোদুয়ারী হাট এলাকার বিকাশ এজেন্ট গোলাম হোসেন বলেন, শেরপুরে বিকাশের কমপক্ষে পাঁচ-ছয় হাজার গ্রাহক রয়েছেন।
প্রায়ই গ্রাহকেরা টাকা তুলতে এসে ফিরে যাচ্ছেন। তিনি বলেন, এই ধর্মঘট তাঁদের ন্যায়সংগত কর্মসূচি। ক্ষতিপূরণ দেওয়া হলেই তাঁরা ধর্মঘট তুলে নেবেন।
বিকাশের গ্রাহক শেরপুর পৌর শহরের বাসিন্দা সুব্রত সাহা বলেন, বিকাশের লেনদেন বন্ধ হয়েপড়ায় তাঁর মতো বহু মানুষ দুর্ভোগে পড়েছেন। বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক আলমগীর কবির বলেন, ধর্মঘটের সংবাদটি তিনি তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ওই এজেন্টের থানায় লিখিত অভিযোগের আলোকে তদন্ত অব্যাহত রয়েছে।