শেরপুরে বিতর্ক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ‘যৌক্তিক তর্কে বিকশিত হোক মেধা, প্রতিষ্ঠিত হোক সত্য’ স্লোগান সামনে রেখে বিতর্ক উৎসব-২০১৪ আয়োজন করা হয় গতকাল শুক্রবার। শেরপুর ডিবেটিং সোসাইটির আয়োজনে যমুনা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী এ উৎসব চলে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক জাকীর হোসেন। সকালে শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। উৎসবে বিতর্কবিষয়ক কর্মশালা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।