শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার সাপমারী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল বিন করিম (২৭) নামে এক ছাত্রলীগ নেতা মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
সাইফুল বিন করিম জেলা ছাত্রলীগের প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক সম্পাদক এবং ভাতশালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি সাপমারী গ্রামের মো. আবদুল করিমের ছেলে। গতকাল শুক্রবার ভোরে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ সাপমারী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা সদরের সাপমারী গ্রামে সাইফুলের একটি মাছের খামার আছে। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে সাইফুল ওই খামারে মাছের খাবার দিতে যান। এ সময় বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুস্পৃষ্ট হন।