শেরপুরে বৃক্ষ রোপণ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মরু বিজয়ের কেতন উড়াও শূন্যে, হে প্রবল প্রাণ...’ স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার খান বাহাদুর ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা হয়।এলাকাবাসী জানান, শেরপুর জেলা আইনজীবী সমিতি ভবনে গতকাল বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক রাজিয়া সামাদ। বক্তব্য দেন জেলা প্রশাসক মোহামঞ্চদ জাকির হোসেন, পরিবেশবিদ ও বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পরিচালক গোলাম শফি, লেখক মোকারম হোসেন, সৌরভ মাহমুদ, সাবেক সাংসদ খন্দকার মুহাম্মদ খুররম, মো. হেদায়েতুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন শাইন্-এর নির্বাহী পরিচালক মুগনিউর রহমান প্রমুখ।গোলাম শফি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে। শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান ফাউন্ডেশনের এ ধরনের বৃক্ষরোপণ উৎসব পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গাছ আমাদের বন্ধু। গাছের থেকে আমরা ফুল, ফল, অক্সিজেন, ছায়া ও আশ্রয় পাই। এর মাধ্যমে আমাদের অনেকেই জীবন-জীবিকা নির্বাহ করে। তাই আমাদের গাছ, প্রকৃতি, বন ও পরিবেশ রক্ষার জন্য এখনই পদক্ষেপ নিতে হবে।’অনুষ্ঠানে ফাউন্ডেশনের আহ্বায়ক রাজিয়া সামাদ বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তাঁদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা শহরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের শতাধিক চারা বিতরণ এবং জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কয়েকটি বৃক্ষ রোপণ করা হয়।