শেরপুরে ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার তামাক ব্যবসায়ী মো. ছফের আলীর দায়ের করা মামলায় গতকাল বুধবার বিকেলে শেরপুরের ব্যবসায়ী ইদ্রিস আলী মহাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ১০ লাখ ৬৪ হাজার টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ করা হয়েছে।ব্যবসায়ী ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।’ শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মাজহারুল করিম জানান, প্রাথমিক তদন্তে ইদ্রিস আলী মহাজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।