শেরপুরে মশার কামড়ে মানুষ অতিষ্ঠ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে বগুড়ার শেরপুর পৌরবাসীর জীবন। কিন্তু পৌরসভার পক্ষ থেকে মশা নিধনে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
শহরের বিভিন্ন মহল্লার অন্তত ১০ জন বাসিন্দা বলেন, প্রায় সাত-আট বছর আগে একবার শহরে মশা নিধনে পৌরসভা কর্তৃপক্ষ মশার ওষুধ ছিটিয়েছিল। এরপর স্থানীয় বাসিন্দারা মশা নিধনে একাধিকবার পৌর কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানালেও লাভ হয়নি।
পৌরসভার সচিব দীলিপ মহন্তও স্বীকার করেন, পৌর শহরে মশার উপদ্রব বেড়েছে। তিনি বলেন, কিন্তু মশা নিধনের জন্য কোনো বরাদ্দ নেই। পৌরসভার আর্থিক সংকটে শহরে মশা নিধনে উদ্যোগ নেওয়া যায়নি।