শেরপুরে মা ও মেয়ের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারটোলা মুন্সিপাড়া গ্রামে বাড়ি থেকে মা ও তাঁর মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল তিনটায় শোবার ঘর থেকে জাহানারা বেওয়া (৩৮) ও তাঁর পালক মেয়ে সুরাইয়ার (৭) লাশ উদ্ধার করা হয়।থানার শেরপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও উভয়ের ঘাড় ভাঙা ছিল। তাঁদের শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।