শেরপুরে মাদক বিক্রির দায়ে সাতজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর শহরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সেবনের দায়ে সাত ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে শেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজীব কুমার সরকার এই রায় দেন।কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন শেরপুর শহরের চকপাঠক মহল্লার রুস্তম আলী (৪৫), খড়মপুর মহল্লার পান্না (২৮), লিটন (২৯) ও আলম (২৫); গৌরীপুর মহল্লার বীরেন (৩৫) ও কনি (২২) এবং নবীনগর মহল্লার মার্চেন্ট (২৩)। শুক্রবার রাতেই তাঁদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ওই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে নেশাজাতীয় ইনজেকশনসহ প্রায় আধা কেজি গাঁজা ও গাঁজা সেবন করার সরঞ্জাম উদ্ধার করা হয়।