শেরপুরে মাদকসেবী স্বামীকে পুলিশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে নির্যাতন সহ্য করতে না পেরে মাদকসেবী স্বামী হানিফ উদ্দিনকে (৪২) পুলিশে সোপর্দ করেছেন তাঁর স্ত্রী। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। হানিফের বাড়ি উপজেলার মদনপুর গ্রামে।
গতকাল সোমবার দুপুরে ইউএনও এ কে এম সরোয়ার জাহান এই আদালত পরিচালনা করেন।
হানিফ উদ্দিনের স্ত্রী মাজেদা খাতুন বলেন, তাঁর স্বামী প্রায় চার বছর ধরে মাদকাসক্ত। মাদক সেবনের টাকা না পেলেই হানিফ তাঁকেসহ তাঁর দুই মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ নির্যাতন সহ্য করতে না পেরে তিনি গতকাল দুপুরে তাঁর স্বামীকে পুলিশে সোপর্দ করেছেন। শেরপুর থানার ওসি খান মো. এরফান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।