শেরপুরে মাদ্রাসার কর্মচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলা শহরের কসবা মোল্লাপাড়া এলাকায় গত শনিবার রাতে মালবাহী ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের চালক গোলাম মোস্তফা (৪৮) নিহত হয়েছেন।
নিহত গোলাম মোস্তফা সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের শাহাব্দীরচর গ্রামের বাসিন্দা এবং কামারেরচর পাবলিক দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী। সদর থানার এসআই কায়সার আহমেদ জানান, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।