প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টা ও তার নগ্ন চিত্র জনসমক্ষে প্রদর্শনের অভিযোগে বাবু মিয়া (১৭) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজীব কুমার সরকার গত শুক্রবার রাত ১১টায় এ দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া বাবু মিয়া শেরপুর জেলা শহরের উত্তর গৌরীপুর মহল্লার মৃত আফছর আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। শেরপুর সদর থানার উপপরিদর্শক মো. আরিফ হোসেন দণ্ড দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা করা হয়েছে এবং দণ্ডাদেশ পাওয়া আসামি বাবু মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।