শেরপুরে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট তৈরি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় স্থাপনের এক বছর পর যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) তৈরির কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার এ কার্যক্রম শুরু হয়।
শেরপুরের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক হালিমা খাতুন বলেন, সম্প্রতি এ কার্যালয়ে এমআরপি তৈরির প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম স্থাপন করা হয়েছে। তাই এখন থেকে শেরপুর জেলার বাসিন্দারা এখানে এমআরপির জন্য আবেদন করতে পারবেন। গত ৩ মার্চ প্রথম আলোয়‘শেরপুরে কার্যালয় থাকলেও মিলছে না পাসপোর্ট’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।