শেরপুরে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর সদর উপজেলার ডাকপাড়া এলাকার একটি ধানখেত থেকে মহসীন আলম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে শেরপুর সদর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। মহসীন জামালপুর সদর উপজেলার তিতপল্লা গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর-জামালপুর মহাসড়কের পাশে এক যুবকের লাশ পড়ে আছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লাশের পাশে পড়ে থাকা ডায়েরি দেখে নিহতের নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) এ কে আজাদ প্রথম আলোকে বলেন, লাশের পাঁজরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।