শেরপুরে লক্ষ্মী প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর শহরে গতকাল রোববার নারায়ণপুর মিতালী সংঘের লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় মন্দিরের অদূরে একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়।
পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার দাস জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তাঁরা দীর্ঘ ২৮ বছর ধরে মণ্ডপটিতে দুর্গাপূজাসহ অন্যান্য পূজা করছেন। এবারই প্রথম মণ্ডপে হামলার ঘটনা ঘটল। দুর্বৃত্তরা মণ্ডপের অদূরে নারায়ণপুর মহল্লার মেহেদি হাছানের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করেন। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হানিফ উদ্দিন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সদর থানার ওসি মাজহারুল হক জানান, এ ঘটনায় মণ্ডপ কমিটির পক্ষ থেকে জিডি করা হয়েছে। ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।