শেরপুরে লুট হওয়া মুরগির খাদ্য উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর থানার পুলিশ লুট হওয়া ১৯২ বস্তা মুরগির খাদ্য উদ্ধার করেছে। মঙ্গলবার উপজেলার মির্জাপুরের মদনপুর এলাকার জহুরুল ইসলামের গুদামঘর থেকে পুলিশ এগুলো উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকের চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে, ৬ ফেব্রুয়ারি গাজীপুরের শ্রীপুর থানার মাওনা চৌরাস্তার জহির উদ্দিনের দোকান থেকে ১৯২টি বস্তা একটি ট্রাকে ওঠানো হয়। ট্রাকটি ফরিদপুরে নিয়ে যাওয়ার কথা। পরে মালিক জহির উদ্দিন জানতে পারেন, ট্রাকের চালক মালামাল লুট করেছেন। এ ঘটনায় তিনি ১২ ফেব্রুয়ারি শ্রীপুর থানায় মামলা করেন। শেরপুর থানার উপপরিদর্শক আবু জাররা জানান, উদ্ধার হওয়া প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মো. হানিফকে গ্রেপ্তার করেছে।শ্রীপুর থানার উপপরিদর্শক কিবরিয়া জানান, এ ঘটনায় ট্রাকচালক নাদিমকে গ্রেপ্তার করা হয়েছে।