শেরপুরে শাপলা চত্বর ভাঙচুর
বগুড়ার শেরপুর পৌরসভার ‘শাপলা চত্বর’ ভাঙচুর করে ক্ষতিসাধন করেছেন এক তরুণ। গতকাল শনিবার সকাল ছয়টায় এই ঘটনা ঘটে। ওই এলাকার কাউন্সিলর (৫ নম্বর ওয়ার্ড) চন্দন কুমার দাস বলেন, তবিবর রহমান (২৬) নামের স্থানীয় এক তরুণ এই ঘটনা ঘটিয়েছেন বলে তিনি জেনেছেন। এতে প্রায় সোয়া লাখ টাকার ক্ষতি হয়েছে। তবিবর শেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দারের ছোট ভাই। গত বছর শহরের ডিজে হাইস্কুল খেলার মাঠের পশ্চিম-উত্তর কোণে পৌরসভার উদ্যোগে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয়ে জাতীয় প্রতীকের এই স্থাপনা নির্মাণ করা হয়। সরেজমিনে দেখা যায়, শাপলা চত্বরের ভেতরের ফোয়ারার পাইপ ও আলোকসজ্জার বাতিগুলোও ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে বদরুল ইসলাম পোদ্দার বলেন, তাঁর ভাই শাপলা চত্বর ভাঙচুর করেছে কি না, তা তিনি নিশ্চিত নন। তিনি দাবি করেন, তাঁর এই ভাই শারীরিকভাবে অসুস্থ, চিকিৎসাও চলছে। শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু বলেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।