শেরপুরে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাক্প্রতিবন্ধী শিশুকে (৭) ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাঈদুর রহমান খান গতকাল বুধবার দুপুরে এ রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তির নাম সাহেব আলী (২১)। তাঁর বাড়ি ঝিনাইগাতীর মধ্য বাকাকুড়া গ্রামে। গতকাল বিকেলে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৭ জুন সাহেব আলী ওই বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে সাহেব আলীকে আটক করে পুলিশে দেয়।