শেরপুরে শিশু রাহাত হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে আলোচিত শিশু আরাফাত ইসলাম ওরফে রাহাত (৮) হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার বয়ড়াপরানপুর গ্রামের মতিউর রহমানের ছেলে ও রাহাতের খালু মো. আবদুল লতিফ (২১), একই গ্রামের ফারুক মিয়ার ছেলে রবিন মিয়া (২০) এবং সদর উপজেলার হেরুয়া নিজপাড়া গ্রামের মো. আসলাম বাবু (২২)। আর নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেনকে (২১) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা বর্তমানে শেরপুর জেলা কারাগারে আছেন। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।