শেরপুরে সংখ্যালঘুর খড়ের গাদায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে সংখ্যালঘু এক হিন্দু পরিবারের খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার খানপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের অঙ্কন সরকারের খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। খানপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ওই গ্রামে বেশির ভাগ হিন্দু পরিবার বসবাস করে থাকে। ক্ষতিগ্রস্ত অঙ্কন সরকার বলেন, কারা আগুন দিয়েছে তা তিনি দেখতে পাননি। গাদাটি ছিল বাড়ির পাশে। দুর্বৃত্তদের দেওয়া আগুন তিনি ওই দিন রাত আটটায় দেখতে পান। এটি তাঁর আট বিঘা জমির খড়ের গাদা ছিল। যার তিন ভাগ পুড়ে যাওয়ায় ক্ষতি হয়েছে কমপক্ষে ১০ হাজার টাকা। স্থানীয়রা জানান, খড়ের গাদা জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে গ্রামের লোকজন প্রায় দুই ঘণ্টা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।