শেরপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দুটি স্থানে গত বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত ১০টার দিকে শেরপুর পৌর শহরের ধুনট রোড এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী চালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালকের সহকারী আবদুল আজিজ প্রাণ হারান।
একই রাত নয়টায় মহাসড়কের মহিপুর দুগ্ধ খামারের সামনে একটি গাড়ি শেরপুর থেকে বগুড়ামুখী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক কাজল আচার্য্য, যাত্রী হাসিব ও সাব্বির নিহত হন।