শেরপুরে সড়কের কাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ প্রতীক্ষার পর শেরপুর পৌর শহরের বিভিন্ন সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকায় সড়কের উন্নয়নকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক।
দীর্ঘদিন সংস্কার না করায় শেরপুর শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা এবং আবাসিক এলাকার সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় বেশির ভাগ সড়ক যান চলাচলে অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে পৌর শহরের লক্ষাধিক লোক দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন। এ নিয়ে ২২ জুন প্রথম আলোয় ‘শেরপুরের সড়কগুলো বেহাল’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।