শেরপুরে সাহিত্য চক্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বগুড়ার শেরপুরে গতকাল শনিবার শেরপুর সাহিত্য চক্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ছিল আলোচনা, কবিতাপাঠ, প্রকাশনা ও সাহিত্য পুরস্কার।সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সরকারি মুজিবর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ সামস্ উল আলম। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ এস এম বেলাল হোসেন। প্রধান অতিথি চক্রের সাহিত্য পত্রিকা শাশ্বত বাংলার মুখ এবং সুলতান মাহমুদের সাহিত্য প্রাসঙ্গিক ভাবনা শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানে যাঁরা ভূষিত হলেন তাঁরা হলেন: হোসনে আরা বেগম, আজিজুল হক খন্দকার, শহিদুল ইসলাম, রুহুল আমীন, হোসনে আরা ও শহীদুল ইসলামকে ২০১২ সালের সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।আলোচনায় অংশ নেন অধ্যাপক খৈয়ম কাদের, বেলাল হোসেন, নাসিমুদ্দিন মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল আলম, শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু প্রমুখ। পরে স্বরচিত কবিতা পাঠ করেন চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা কবি রহমতুল বারী, মিনতি কুমার রায়, নূর মোহাম্মদ তালুকদার, হাসিনা মোর্শেদ, প্রদীপ ভট্টাচার্য, শাকিল মাহমুদ ও শাহ আলম। অনুষ্ঠান শুরুর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।