শেরপুরে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘বাল্যবিবাহ নিরোধ ও নারীর নিরাপত্তা : আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহরের নিউমার্কেট এলাকায় পাতাবাহার খেলাঘর আসর মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করে নাগরিক সংগঠন জনউদ্যোগ ও বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শেরপুর শাখা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজিত বনোয়ারী। পরে সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।