শেরপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (১৩) শ্লীলতাহানির অভিযোগে এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে।ওই ছাত্রী অভিযোগ করে, বিদ্যালয়ে আসা ও যাওয়ার পথে উপজেলার সেরুয়া নামাপাড়া গ্রামের মো. সোহাগ (১৮) তাকে উত্ত্যক্ত করছেন। শুক্রবার সকাল ১০টার দিকে বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে সোহাগ তাকে মুখ চেপে ধরে একটি ভুট্টাখেতে নিয়ে জামা টেনে ছিঁড়ে ফেলেন। এ সময় চিৎকার দিলে সোহাগ তাকে ছেড়ে পালিয়ে যান। মেয়েটির বাবা জানান, তিনি একজন ভ্যানচালক। তাঁর ইচ্ছা ছিল মেয়েকে লেখাপড়া শেখাবেন। কিন্তু শুক্রবারের ঘটনার পর তাঁর মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।সোহাগ ও তাঁর মা-বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কথা বলা যায়নি। বাড়িতে গিয়েও তাঁদের পাওয়া যায়নি।মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সোহাগকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।