শেরপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের পশ্চিমপাড়ায় গত শুক্রবার এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে রাত ১০টায় পুলিশ গৃহবধূ নাজমা বেগমের (২২) লাশ উদ্ধার করে। নিহত নাজমার বাবা আনছার আলী জানান, আট বছর আগে নাজমার সঙ্গে শেরপুরের পারভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হাকিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা কারণে হাকিম নাজমাকে নির্যাতন করত এবং বাড়ি থেকে বের পর্যন্ত করে দিত। গত শুক্রবার সন্ধ্যায় নাজমাকে শ্বাসরোধে হত্যা করে নাইলনের দড়ি দিয়ে ঘরের শয়নকক্ষের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় তিনি হাকিমসহ সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক আব্দুল আউয়াল খান জানান, ঘটনার পর হাকিমসহ তাঁর আত্মীয়স্বজনেরা এলাকাছাড়া। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।