শেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ফজলুল হক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার হাটগাড়ি গ্রামে।ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের গাড়িদহ এলাকায় গত মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ফজলুল হক সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় জখম হন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাসের চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।