শেরপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে মোটরসাইকেল উল্টে নকলা উপজেলার চন্দ্রকোনা কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক রতন মালাকার (৪৯) নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নজির হোসেন (৩৮)। গতকাল বুধবার বেলা একটার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকার শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।