শেরপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গত দুই দিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের সীমাবাড়ী, কৃষ্ণপুর ও ররোয়া এলাকায় গত বৃহস্পতি ও শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার ররোয়া এলাকায় রংপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাঁরা হলেন, রংপুরের পীরগঞ্জের লালদীঘি ফতেপুর গ্রামের রোস্তম আলী (৩৫) ও একই জেলার কাউনিয়া উপজেলার ধুমেরকুঠি পশ্চিমপাড়া গ্রামের একরামুল আলী (১৮)। তাঁরা ওই ট্রাকে করে রংপুরে ফিরছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে সীমাবাড়ী এলাকায় রায়গঞ্জগামী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নূর মোহমঞ্চদ আকন্দ (৬০) নামে একজন ঘটনাস্থলেই নিহত হন।ওই দিন দিবাগত রাত তিনটার দিকে কৃষ্ণপুর এলাকায় একটি বাসের ছাদের ওপর থেকে অজ্ঞাতনামা (৩৫) একজন যাত্রী পড়ে ঘটনাস্থলেই নিহত হন।