শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক সবজি ব্যবসায়ী ও ট্রাকচালকের এক সহকারী নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, ভোরে ওই স্থানে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাককে পাশ কাটিয়ে যাচ্ছিল সবজিবোঝাই একটি ট্রাক। এ সময় উভয় ট্রাকের মধ্যে পাশাপাশি সংঘর্ষ হয়। এতে সবজিবোঝাই ট্রাকের চালকের পাশে থাকা সবজি ব্যবসায়ী শফিকুল ইসলাম (৫০) ও চালকের সহকারী (২০) ট্রাকের দরজা ভেঙে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। ঘটনাস্থলেই তাঁরা মারা যান। শফিকুল ইসলাম রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা পঞ্চাতপাড়া গ্রামের মরহুম খলিলুর রহমানের ছেলে। চালকের সহকারীর পরিচয় পাওয়া যায়নি।