শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় একজন ভ্যানচালক নিহত হয়েছেন। তাঁর নাম লিটন মিয়া (৩২)। তাঁর বাড়ি উপজেলার দড়িমুকুন্দ গ্রামে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মহাসড়কের মহিপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দুজন বলেন, ওই দিন সন্ধ্যায় ওই ভ্যানচালক উপজেলার গাড়িদহ বাসস্ট্যান্ড থেকে শেরপুর বাসস্টান্ডে ফেরার পথে বিপরীতমুখী বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে তিনি মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত বগুড়ার দিকে চলে যায়। উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা বলেন, দুর্ঘটনার পর আহত অবস্থায় ওই ভ্যানচালককে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শেরপুর থানা-পুলিশের এসআই মো. শামসুজ্জোহা বলেন, এই দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ তাঁদের জানা নেই।