শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ট্রাকের সঙ্গে ভটভটির (নছিমন) মুখোমুখি সংঘর্ষে ভটভটির চালকসহ দুজন নিহত হয়েছেন। ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ঘোগা বটতলা এলাকায় গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় ভটভটির চালক আবদুল মোমিন (২০) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি উপজেলার চণ্ডীপুর গ্রামে। দুর্ঘটনায় গুরুতর আহত ভটভটির যাত্রী উপজেলার বিরইল গ্রামের সুলতান মাহমুদকে (৩০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।