শেরপুরে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর সদর উপজেলার মোবারকপুর এলাকায় শেরপুর-শ্রীবরদী সড়কে গতকাল মঙ্গলবার সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাজেদা বেগম (৩৫) নামের একজন পোশাকশ্রমিক মারা গেছেন। তাঁর বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারেরা গ্রামে। এ দুর্ঘটনায় সাজেদার দুই শিশুসন্তানসহ পাঁচজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরের মোবারকপুর এলাকায় গতকাল বিকেলে শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সাজেদা মারা যান।আহত ব্যক্তিরা হলেন সাজেদার ছেলে সাজ্জাদ (৭) ও মেয়ে সাদিয়া (২), চাচা মো. ছোরহাব (৪৫), সাইদুর রহমান (২৪) ও অজ্ঞাতনামা সিএনজির চালক। সাদিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।