শেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্টপুর এলাকায় গত মঙ্গলবার রাত নয়টার দিকে এক দুর্ঘটনায় ব্যবসায়ী বিকাশ মহন্ত (৪৪) নিহত হয়েছেন। তাঁর বাড়ি শেরপুর পৌরশহরের সান্যালপাড়া এলাকায়। পুলিশ জানায়, বিকাশ মহন্ত মোটরসাইকেলে করে উপজেলার মির্জাপুর বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে কৃষ্টপুর এলাকায় তাঁর মোটরসাইকেলটি মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গিয়ে সজোরে ধাক্কা খায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।