শেরপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে কামরান হোসেন হত্যা মামলায় গাফার আলী (৪৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত গাফার সদর উপজেলার কাউয়াপেচি গ্রামের বাসিন্দা। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার অপর ১৫ আসামিকে বেকসুর খালাস দেন।

আদালত সূত্র ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১১ সালের ২৬ আগস্ট বিকেলে সদর উপজেলার কাউয়াপেচি গ্রামের গাফার আলী ও তাঁর লোকজনের হামলায় কামরান ও রেজাউল আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট কামরান মারা যান। এ ঘটনায় কামরানের ভাই ওহাব আলী বাদী হয়ে গাফার আলীসহ ১২ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎকালীন পরিদর্শক মো. নজরুল ইসলাম ওই বছরের ১০ ডিসেম্বর গাফার আলীসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের বেঞ্চ সহকারী শেখ ফরিদ আহমদ রায়ের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।