শেরপুরে হত্যার দায়ে তিন ভাইসহ চারজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্কুলছাত্র বিল্লাল হোসেন (১৬) হত্যা মামলায় তিন ভাইসহ চারজনকে ফাঁসি দেওয়া হয়েছে। শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন গত সোমবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আবদুস সাত্তারের তিন ছেলে আবু জাফর ওরফে সুরুজ, মনিরুজ্জামান ওরফে হান্নান ও মো. দুদু মিয়া এবং মো. আল আমিন। তাঁরা সবাই পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামি আমিনুল ইসলাম, আনোয়ারা বেগম, শামসুন্নাহার, আবু সালেহ ও মো. রাজুকে বেকসুর খালাস প্রদান করা হয়।