শেরপুরে হেরোইন বিক্রির দায়ে এক ব্যক্তির দুই বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে হেরোইন বিক্রি ও সেবনের দায়ে মো. হারুনুর রশীদ (৩৫) নামে এক ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শেরপুরের নির্বাহী হাকিম ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজীব কুমার সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গতকাল বৃহস্পতিবার এ দণ্ড দেন। শেরপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) মো. মাছুম চৌধুরী জানিয়েছেন, বারাকপাড়া মহল্লার হারুনুর রশীদ দীর্ঘদিন ধরে হেরোইন সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। গতকাল পুলিশ অভিযান চালিয়ে মাছুমকে দুই পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত ওই শাস্তি দেন। গতকালই তাঁকে শেরপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।