শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল মনসুর (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-নাকুগাঁও স্থলবন্দর রোডের লাভা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আবুল মনসুর নকলা পৌরসভার পূর্বলাভা এলাকার বাসিন্দা। 

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে আবুল মনসুর এলাকায় শিমুলগাছের ডাল কাটছিলেন। এ সময় গাছের একটি কাটা ডাল বৈদ্যুতিক খুঁটির তারের ওপর পড়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আবদুল হালিম সিদ্দিকী আজ বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় কেউ সংবাদ দেননি।