শেরপুরের মেলায় বিক্রি হচ্ছে মাদকদ্রব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের কুসুম্বী ইউনিয়নে কেল্লা-পোষী মেলায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে।মেলায় আগত দর্শনার্থী আমজাদ হোসেন জানান, বিগত বছরগুলোতে এভাবে প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি করতে তিনি দেখেননি। একই ধরনের কথা বলেন আরেক দর্শনার্থী সন্তোষ সরকার।এ প্রসঙ্গে মেলার আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা জানান, কাউকে তিনি মাদকদ্রব্য বিক্রি করতে দেখেননি। দেখলেই তিনি আইনগত ব্যবস্থা নেবেন।কুসুম্বী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম বলেন, মেলায় যা করার অনুমতি নেই, তা প্রকাশ্যে চলছে। পুলিশ কোনো বাধা দিচ্ছে না। ফলে মাদকদ্রব্য বিক্রিও প্রকাশ্যে চলে এসেছে।গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, মেলার পুকুরপাড়সহ যাত্রা, সার্কাস ও বিচিত্রা অনুষ্ঠানের মঞ্চের পাশে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। আর ক্রেতাদের বেশির ভাগই তরুণ। এ সময় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, কমপক্ষে ৫০ জন মেলায় ফেনসিডিল, গাঁজা, দেশি মদ ও হেরোইন বিক্রি করছেন। কুসুম্বী ইউনিয়নের কেল্লা ও পোষী মৌজার প্রায় ২০০ একর জমির ওপর গত রোববার থেকে প্রশাসনের অনুমতি নিয়ে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে। চলবে আগামী বুধবার পর্যন্ত। স্থানীয়ভাবে এই মেলা জামাইবরণ মেলা হিসেবে পরিচিত।