শেরপুরের ১০ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আজ শনিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে এসব ওই সব গ্রামের কয়েক শ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বর্ষণের সঙ্গে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার বনগাঁও, চতল, বাগেরভিটা, ফাকরাবাদ, কাংশা, দড়িকালিনগর, সারিকালিনগর, পাগলারমুখ, আয়নাপুর ও বগাডুবি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে এসব গ্রামের কয়েক শ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া সদ্য রোপণ করা আমন ধানের খেত পানিতে তলিয়ে গেছে।

ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, অতিবৃষ্টিতে নিম্নাঞ্চলে পানি জমেছে। পাশাপাশি মহারশি নদীর পানি বেড়েছে। এতে বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে মহারশি নদীর পানি বিপত্সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান তিনি।